News71.com
 Bangladesh
 06 May 20, 05:36 PM
 223           
 0
 06 May 20, 05:36 PM

ফায়ার সার্ভিসে কর্মরত ১০ জনের করোনা শনাক্ত॥

ফায়ার সার্ভিসে কর্মরত ১০ জনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন একজনসহ ১০ কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের সবাইকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে।অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এরা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সবাই এখনও ভালো আছেন।তবে তাদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন