News71.com
 Bangladesh
 06 May 20, 10:38 AM
 292           
 0
 06 May 20, 10:38 AM

করোনা মহামারির মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে পালন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা॥

করোনা মহামারির মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে পালন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা॥

নিউজ ডেস্কঃ করোনা মাহমারিতে ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার উড়বে না ফানুস। ঘরে বসেই প্রার্থনা সারবেন তারা।বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।প্রতি বছর উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে এই বছর করোনার কারণে কোনো উৎসবই পালন করছেন না তারা। ঘরোয়াভাবে প্রার্থনার মধ্য দিয়েই এ দিনটি উদযাপন করা হবে।সর্বজনীন উৎসব ছাড়াও অনেকে শুভেচ্ছা ও সংহতি বিনিময় করার জন্য তাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের নিয়ে এ দিনটি কাটিয়ে থাকেন।সকালে, ভক্তরা মন্দিরে যান, যেখানে তারা বুদ্ধের মূর্তিতে পূজা, মোমবাতি, ধূপ, ফুল এবং প্রার্থনা করে সময় ব্যয় করে থাকেন। অনেকে এ দিনে বাড়িতে নারায়ণের পূজাও করে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন