News71.com
 Bangladesh
 05 May 20, 10:38 PM
 276           
 0
 05 May 20, 10:38 PM

এবারের ঈদে বাজারে আসছে ২৫ হাজার কোটি নতুন টাকা॥

এবারের ঈদে বাজারে আসছে ২৫ হাজার কোটি নতুন টাকা॥

নিউজ ডেস্কঃ সামনে আসছে ঈদ। তার আগেই বাজারে ২৫ হাজার কোটি নতুন টাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারীর কারণে আগের বছরের চেয়ে এবার নতুন টাকার পরিমাণ বেশি রাখা হয়েছে বলেও জানা যায়। গত বছর ১৮ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়ে ছিলো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামনে আসছে ঈদ। প্রতিবছরের মত এবারো বাজারে নতুন ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এবারের ঈদে আমরা ২৫,০০০ কোটি টাকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে ২২ হাজার কোটি টাকা ছাড়া হবে। নতুন নোটগুলোর মধ্যে থাকবে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী মুজিব বছর উপলক্ষে বাজারে ২০০ টাকার নতুন নোটও ছাড়া হবে বলেও জানা যায়। প্রতি বছরই ঈদের আগে নতুন নোটের বেশ চাহিদা থাকায় বাজারে নতুন টাকা ছাড়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন