News71.com
 Bangladesh
 05 May 20, 10:28 PM
 223           
 0
 05 May 20, 10:28 PM

১১ই মে’র তারিখ থেকে ডিএনসিসির ২৭ কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু॥

১১ই মে’র তারিখ থেকে ডিএনসিসির ২৭ কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু॥

নিউজ ডেস্কঃ আগামী ১১ মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্য কেন্দ্রে এ পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো হচ্ছে ঘঝ১, ওমএ এবং ওমগ। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ইতিমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে বলে ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন।

ডেঙ্গু পরীক্ষার ফল সাথে সাথে জানা যাবে। যেসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পরীক্ষা করা যাবে: অঞ্চল ১ (উত্তরা) নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-২, কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগা বাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন