News71.com
 Bangladesh
 05 May 20, 07:30 PM
 269           
 0
 05 May 20, 07:30 PM

গার্মেন্টস খোলা ও দোকানে আনাগোনায় করোনা রোগী বেড়েছে॥স্বাস্থমন্ত্রী

গার্মেন্টস খোলা ও দোকানে আনাগোনায় করোনা রোগী বেড়েছে॥স্বাস্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ পোশাক কারখানা খোলা এবং দোকানে আনাগোনা বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে এক প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেহেতু এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে, কাজেই সংক্রমণ একটু বাড়বে, এটা আমরা ধরেই নিতে পারি। আমাদের যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হবে। কাজেই সেভাবেই কাজগুলো করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে। আমাদের ম্যান্টেড হবে যাতে রোগী সঠিক চিকিৎিসা পায়। সঠিকভাবে রাখতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন