News71.com
 Bangladesh
 05 May 20, 07:25 PM
 140           
 0
 05 May 20, 07:25 PM

শনিবার থেকে গণস্বাস্থ্যের তৈরী কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করবে বিএসএমএমইউ॥

শনিবার থেকে গণস্বাস্থ্যের তৈরী কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করবে বিএসএমএমইউ॥

নিউজ ডেস্কঃ গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট র‍্যাপিড টেস্টিং কিট’-এর কার্যকারিতা পরীক্ষা আগামী ৯ মে, শনিবার থেকে শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)। আজ মঙ্গলবার (৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফুরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।জাফুরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কিটের কার্যকারিতার পরীক্ষা আগামী শনিবার থেকে শুরু হবে আশা করছি। আজ মঙ্গলবার এ বিষয়ে বিএসএমইউ’র মিটিং শেষ হয়েছে। কালকের মধ্যে সব বিষয়ে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে আমাদের কো-অর্ডিনেটরকে ১ হাজার ২শ’ স্যাম্পল জমা দিতে বলেছে। শনিবার থেকে তারা পরীক্ষা শুরু করে দেবে।

গনস্বাস্থ্যের তৈরী এই কিটের কার্যকারিতা পরীক্ষায় কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিট পরীক্ষা করতে ৩ দিনের বেশি লাগার কোনো স্কোপ নাই। আমরা মনে করি, ৩ দিনের বেশি লাগবে না। কিটের কার্যকারিতা পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হয়তো আরও ২-৩ দিন লাগতে পারে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সব কিছু সম্পন্ন হবে বলে ধরে নেওয়া যেতে পারে।কিটের কার্যকারিতা বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি পড়াশুনা কেমন করেছি সেটা আমি জানি। আমি পরীক্ষায় পাশ করবো, আমি সেটাও জানি। আমি যে পরীক্ষায় পাশ করবো, এটাই এখন দেশের ব্যসবসায়ীসহ অন্যদের ভয়, সব কিছুতো আর বলা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন