News71.com
 Bangladesh
 05 May 20, 06:20 PM
 246           
 0
 05 May 20, 06:20 PM

দেশের সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা রাখার নির্দেশ॥

দেশের সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা রাখার নির্দেশ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে। আজ মঙ্গলবার এই দুটি বিভাগের আওতাধীন বিভাগ বা দপ্তর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। আমদানি-রপ্তানি নিরবিচ্ছিন্ন রাখার জন্য দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হবে। অবশ্য এত দিন কাস্টমস হাউসগুলো সীমিত পরিসরে খোলা ছিল। করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন