
নিউজ ডেস্কঃ রাজধানীর সেবা সংস্থাগুলোর বেশিরভাগ কাজই মৌসুমকেন্দ্রিক। গ্যাস, পানি, বিদ্যুতের মতো জরুরি সেবার উন্নয়নমূলক কাজ শেষ মুহূর্তের জন্য ফেলে রাখায় অনেক ক্ষেত্রেই অর্জিত হয় না লক্ষ্য। ফলে বাড়ে জনদুর্ভোগ।এ বছর করোনা পরিস্থিতি ও আগাম বৃষ্টিতে যেমন আটকে গেছে ওয়াসা ও সিটি করপোরেশনের কাজ। যদিও তাদের দাবি সমস্যাপ্রবণ এলাকায় কাজ চালু রাখা হয়েছে বিশেষ ব্যবস্থায়।উত্তরার ৯ নম্বর সেক্টরের এ রাস্তায় ড্রেনেজের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবত। ঝুঁকিপূর্ণ চলাচলে বাধ্য এলাকাবাসী।পাশেই অন্য একটি প্রকল্পের কাজ চলায় রাস্তা থেকে ড্রেন উঁচু হয়ে গেছে। তাই বৃষ্টি হলে সে পানি নামার সুযোগ নেই।ওয়াসার কল্যাণপুর পাম্প দিয়ে ঢাকার পশ্চিম অঞ্চলসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন করা হয়। কয়েক বছরেও পর্যাপ্ত খনন না করায় পাম্পের জলাধার পর্যন্ত পানি আসা সম্ভব হয় না।