News71.com
 Bangladesh
 05 May 20, 11:45 AM
 296           
 0
 05 May 20, 11:45 AM

বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার॥পানি সম্পদ উপমন্ত্রী

বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার॥পানি সম্পদ উপমন্ত্রী

নিউজ ডেস্কঃ আসন্ন বর্ষায় বন্যা মোকাবিলা এবং সারাদেশে নদীভাঙ্গণ ঝুঁকিপূর্ণ এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গেল রবিবার (৩ মে) পানি সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরী সভায় উপমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পানি সম্পদ উপমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানি সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম ও যুগ্ম সচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী শামীম বলেন, বন্যার প্রস্তুতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে বাঁধ নির্মাণ কাজ চলছে। আরো ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছি। বর্ষায় নদীর স্রোত বেড়ে যাবে যা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই জনগণের কোন রকমের ক্ষতি সাধন যাতে না হয় সেলক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ সব এলাকায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি ও সার্বক্ষণিক নজরদারিতে রাখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন