News71.com
 Bangladesh
 04 May 20, 10:32 PM
 274           
 0
 04 May 20, 10:32 PM

ঈশ্বরগঞ্জে নতুন প্রজাতির বেগুনি ধান চাষ শুরু॥

ঈশ্বরগঞ্জে নতুন প্রজাতির বেগুনি ধান চাষ শুরু॥

নিউজ ডেস্কঃ চারদিকে সবুজ ধানে সোনালী শীষ। মনোরম সবুজের ভেতরে নজর কাড়ে বেগুনি ধানের জমিও। আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে যাত্রাপথে চোখ আটকে যায় সবুজের ভেতরে থাকা বেগুনি ধানের ক্ষেতে। প্রথমবারের মতো বেগুনি ধানের চাষ হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এ অঞ্চলে নতুন প্রজাতির এ ধানের জমি দেখতে প্রতিদিন ভীড় করেন অনেক মানুষ। উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া ব্লকের আদর্শ কৃষক চাঁন মিয়া এবার দশ শতক জমিতে চাষ করেছেন বেগুনি ধানের। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় কৃষক চাঁন মিয়া এ উপজেলায় প্রথম বারের মতো বেগুনি ধানের চাষ করে জনপ্রিয় হয়ে গেছেন। সবাই চাঁন মিয়ার জমিতে বেগুনি ধান দেখতে ভীড় জমাচ্ছেন অনেকে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কৃষক চাঁন মিয়ার বাড়ি। বাড়ির পাশেই দশ শতক জমিতে চাষ করেছেন বেগুনি ধান। ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা চাঁন মিয়াকে বেগুনি ধান সম্পর্কে বুঝানোর চেষ্টা করেন। বেগুনি ধান সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বুঝানোর পর চাঁন মিয়া রাজি হন দশ শতক জমিতে বেগুনি ধান চাষ করতে। পরীক্ষামূলক জমি চাষ করতে হালুয়াঘাট থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা এক কেজি বীজ ধান সংগ্রহ করেন দেন কৃষককে। সেই বীজ ধান দিয়ে ধানের চারা উৎপাদন করে দিগন্ত জোড়া সবুজ মাঠে এখন শোভিত হচ্ছে বেগুনি ধান। কৃষি বিভাগের তত্ত্বাবধায়নে কৃষক চাঁন মিয়ার জমিতে ধানের আবাদও ভালো হয়েছে। সবুজের ভেতরে বেগুনি ধান গাছ দেখে যে কারো নজর আটকে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন