
নিউজ ডেস্কঃ সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৩ টাকা কমিয়ে বিক্রয় করছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে আলোচনার পর পাইকারি প্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণের সুবিধার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সোমবার (৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সয়াবিন তেলের মূল্য ছিল প্রতি লিটার ১১০ টাকা। বর্তমান বাজার মূল্য হবে ১০৫ টাকা। আর দুই লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ২১৮ টাকা, বর্তমান মূল্য ২০৮ টাকা। এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ৫৩০ টাকা, বর্তমান মূল্য ৫০৫ টাকা। প্যাকেটের প্রতি কেজি চিনির মূল্য ছিল ৭২ টাকা, বর্তমান মূল্য ৬৯ টাকা।