News71.com
 Bangladesh
 04 May 20, 10:19 PM
 244           
 0
 04 May 20, 10:19 PM

জনরোষে পড়ে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ॥

জনরোষে পড়ে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ॥

নিউজ ডেস্কঃ শ্রমিক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে দ্বিতীয় দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই কয়েক হাজার ট্রাক।বন্দর কর্তৃপক্ষ জানায়, ৩০ এপ্রিল থেকে স্বল্প পরিসরে বিশেষ ব্যবস্থায় পণ্য খালাস শুরু হলেও করোনার ঝুঁকি বাড়বে এমন অভিযোগে রোববার বন্দরের ট্রাক শ্রমিক ও স্থানীয় গ্রামবাসী বিক্ষোভ করে। এতে পণ্য ঢোকা বন্ধ হয়ে যায়।এতে খাদ্যদ্রব্য, কৃষি পণ্য ও শিল্পকারখানার কাঁচামাল এবং মেডিকেল সামগ্রীসহ বিভিন্ন পণ্যের প্রায় পাঁচ হাজার ট্রাক ভারতে আটকে রয়েছে বলে জানান আমদানিকারকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন