News71.com
 Bangladesh
 04 May 20, 07:35 PM
 278           
 0
 04 May 20, 07:35 PM

গত একদিনে সনাক্ত হল করোনা আক্রান্ত ৬৮৮॥ মৃত্যু ৫

গত একদিনে সনাক্ত হল করোনা আক্রান্ত ৬৮৮॥ মৃত্যু ৫

নিউজ ডেস্কঃ গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ শনাক্তের এই রেকর্ড নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এ মহামারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।

সোমবার (৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ এ সময়ে ৬ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪টি। গেল ২৪ ঘণ্টায় ১৪৭ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি। এ নিয়ে পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২০৯ জন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তারা সবাই পুরুষ। এদের মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেট ও একজন ময়মনসিংহের বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন