News71.com
 Bangladesh
 04 May 20, 07:22 PM
 269           
 0
 04 May 20, 07:22 PM

চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ॥ ৩ জেএমবি গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ॥ ৩ জেএমবি গ্রেফতার

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ষোলশহর ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।রোববার (৩ মে) বিকেলে ইমরান, সাইফুল্লাহ ও আবু সালেহ নামে নব্য জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আলম ও সরওয়ার জামানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনজন।গত ২৮ ফেব্রুয়ারিতে নগরীর ষোলশহর পুলিশ বক্সে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে এক সার্জেন্ট ও এএসআইসহ বেশ কয়েকজন পথচারী আহত হন।এরপর ভিডিও ফুটেজ দেখে কাউন্টার টেরোরিজমের একটি দল নগরীর বাকলিয়া ডিসি রোডের লতিফ ভবনের ৪র্থ তলা থেকে তাদের গ্রেফতার করে। সেখান থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন