News71.com
 Bangladesh
 04 May 20, 06:13 PM
 257           
 0
 04 May 20, 06:13 PM

পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে॥ প্রধানমন্ত্রী

পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে আবারো বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। তিনি বলেন, ‘ক্ষুদ্র থেকে বড়, সব পর্যায়ের ঋণ গ্রহীতাদের দুশ্চিন্তার প্রয়োজন নেই, পরিস্থিতি বিবেচনা করে সুদ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘যারা ঋণ নিয়েছেন তাদের জন্য ২ মাসের ঋণের সুদ স্থগিত করা হয়েছে। অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে।’ তবে এক্ষেত্রে সুরক্ষার বিষয়টি খেয়াল রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আজ সোমবার (৪ মে) তিনি এসব এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছি এবং আমরা এটা ১৫ মে পর্যন্ত বাড়াতে চাই। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার প্রতিনিধিদের সাথে এ ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন