
নিউজ ডেস্কঃ বরিশালে ওষুধের দোকান থেক মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার হওয়ায় ৩ দোকানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৪ মে) দুপুর ১টায় নগরীর কাটপট্টি রোডের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।এ সময় জননী ফার্মেসি, জাকির ফার্মেসি ও জিত ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়। এ কারণে ৩টি দোকানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীর তালতলী বাজারে ৩টি দোকানে মূল্য তালিকা না টানানোর কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।