News71.com
 Bangladesh
 04 May 20, 06:09 PM
 209           
 0
 04 May 20, 06:09 PM

বসল পদ্মা সেতুর ২৯তম স্প্যান॥ দৃশ্যমান হল ৪৩৫০ মিটার

বসল পদ্মা সেতুর ২৯তম স্প্যান॥ দৃশ্যমান হল ৪৩৫০ মিটার

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে বসলো ২৯তম স্প্যান, দৃশ্যমান হলো এখন ৪ হাজার ৩৫০ মিটার। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় স্পানটি বসানো হয়েছে। বাকি থাকল আর মাত্র ১২টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এপ্রিলের শেষ দিকে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানান।এরআগে শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই বসানো হয় পদ্মা সেতুর ২৮তম স্প্যান।বেশিরভাগ অংশই দৃশ্যমান এখন দেশের মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর। কাজের বর্তমান অবস্থা আশা জাগানিয়া হলেও কোনোভাবেই সহজ ছিল না শুরুটা। ২০১৫ সালে শুরুর পর কাজের অগ্রগতি হোঁচট খায় নকশা জটিলতায়।

শুরু থেকেই ২২টি পিলারের নিচে মাটির গঠনগত জটিলতা দেখা দিলেও আশা ছাড়েননি প্রকৌশলীরা। দেশি বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চেষ্টায় শেষ পর্যন্ত দেড়বছর পর নতুন নকশায় শুরু হয় জটিলতায় থাকা পিলারগুলোর কাজ।সে কাজও শেষ হলো অবেশেষে। পরিকল্পনা ছিল, এপ্রিল মাসের মধ্যে সব পিলারের কাজ শেষ করা হবে। প্রকৌশলগত পিপিইর পাশাপাশি স্বাস্থ্যগত পিপিই ব্যবহার করে আগেই নিশ্চিত করা হয় সুরক্ষা। এর আগে গত ১৭ মার্চ শেষ করা হয়েছিল ৪১তম পিলারটির কাজ। এক সাথে সব পিলারের নকশা সমাধান হলেও ধারাবাহিকতা রক্ষায় একটির পর একটির কাজ শেষ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন