News71.com
 Bangladesh
 04 May 20, 06:08 PM
 163           
 0
 04 May 20, 06:08 PM

চালুর ৩ দিন পরই পার্সেল ট্রেনের রুট পরিবর্তন॥

চালুর ৩ দিন পরই পার্সেল ট্রেনের রুট পরিবর্তন॥

নিউজ ডেস্কঃ রেলপথে কৃষিপণ্য পরিবহনকে গুরুত্ব দিয়ে তিনটি পার্সেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত চালু করা হয়েছিল। মে মাসের প্রথম দিন থেকে ট্রেনটি যথারীতি চলাচল করেছে। তবে চালুর মাত্র তিনদিন পরই সিদ্ধান্ত পরিবর্তন করে এই ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে যাওয়ার পরিবর্তে ট্রেনটি এখন ঢাকা থেকে নরসিংদী-ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ পর্যন্ত আসা–যাওয়া করবে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সোমবার থেকে এই পার্সেল ট্রেন প্রতিদিন সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহে পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। ঠিক একই পথে ফিরতি ট্রেন সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন পরিচালকের একটি বগি ও অন্য ৪টি পণ্যবাহী বগিসহ মোট ৫টি বগি নিয়ে প্রতিদিন চলাচল করবে এই ট্রেন। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হলে এই ট্রেন চলাচল বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এসিস্ট্যান্ট চিফ অপারেটিং সুপারিট্যান্ডেন্ট সাহেব উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন