News71.com
 Bangladesh
 04 May 20, 11:48 AM
 213           
 0
 04 May 20, 11:48 AM

করোনায় আক্রান্ত দেশের ৫৩ গণমাধ্যমকর্মী॥ যারমধ্যে এনটিভিরই ১৩

করোনায় আক্রান্ত দেশের ৫৩ গণমাধ্যমকর্মী॥ যারমধ্যে এনটিভিরই ১৩

নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধে মাঠে কাজ করতে গিয়ে চিকিৎসক ও পুলিশের মতো আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। এখন পর্যন্ত ৩১টি গণমাধ্যমের অন্তত ৫৩ জন কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন। ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি স্বেচ্ছাসেবী গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত গণমাধ্যমকর্মীর প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে কথা বলেও প্রায় একই তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে আরও আক্রান্ত সংবাদকর্মী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে কাজ করেন ১০ জন। ইতিমধ্যে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যরাও আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, সবচেয়ে বেশি ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। এর মধ্যে দুজন প্রতিবেদক, একজন বার্তা সম্পাদক, ছয়জন ক্যামেরাম্যান, একজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান ও অনুষ্ঠান বিভাগের দুজনের ইতিমধ্যে করোনা শনাক্ত হয়েছে। আরও কয়েকজনের পরীক্ষা করা হয়েছে। গতকাল পর্যন্ত ফলাফল জানা যায়নি। এ বিষয়ে এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম বলেন, আক্রান্তের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না, পরীক্ষার সব ফল পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন