News71.com
 Bangladesh
 04 May 20, 10:34 AM
 253           
 0
 04 May 20, 10:34 AM

করোনার নমুনা আর পরীক্ষা করবে না আইইডিসিআর॥

করোনার নমুনা আর পরীক্ষা করবে না আইইডিসিআর॥

নিউজ ডেস্কঃ মহামারি নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা আর সংগ্রহ ও পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গতকাল রোববার (০৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়টি জানায় তারা। গবেষণায় মনযোগ দিতে চায় সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন থেকে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।তিনি বলেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।ডা. আজাদ বলেন, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৪৫৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৭ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৩ জন। যদিও একদিন আগে এই সংখ্যা ছিল মাত্র ১৭৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন