News71.com
 Bangladesh
 03 May 20, 10:50 PM
 297           
 0
 03 May 20, 10:50 PM

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ॥গুলিবিদ্ধসহ আহত ১২

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ॥গুলিবিদ্ধসহ আহত ১২

নিউজ ডেস্কঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১২ জন। রোববার (০৩ মে) দুপুরে সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২) এবং ফিরোজ সাহী (৪২)। এছাড়াও আরো ৫ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই এলাকার রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল।


এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১২ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, বিগত ইউনিয়ন নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন