News71.com
 Bangladesh
 03 May 20, 07:30 PM
 274           
 0
 03 May 20, 07:30 PM

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে॥

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে॥

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশি আদালত (ইকসিড) এর ট্রাইব্যুনাল ২০০৫ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জের ছাতক গ্যাসক্ষেত্রে নাইকো রিসোর্স (নাইকো) কর্তৃক খনন কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণের জন্য নাইকোকে অভিযুক্ত করে রায় প্রদান করেছেন। আজ রবিবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপুর উপস্থিতিতে এ তথ্য প্রকাশ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি এ রায় প্রদান করা হয় বলে জানায় মন্ত্রণালয়। রায় অনুযায়ী, নাইকো বাংলাদেশকে জ্বালানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। ক্ষতিপূরণের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে। সেই ক্ষতি মূল্যায়নে জরিপ কাজ পরিচালনা করছে বাংলাদেশ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন