News71.com
 Bangladesh
 03 May 20, 07:19 PM
 287           
 0
 03 May 20, 07:19 PM

সারাদেশ নতুন করে করোনা সনাক্ত ৬৬৫ জনের॥

সারাদেশ নতুন করে করোনা সনাক্ত ৬৬৫ জনের॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ১৭৭ জন। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, মারা যাওয়া দুজনের একজনের বয়স ১১ থেকে ২০ বছর, অপরজন ষাটোর্ধ্ব। একজন নারায়ণগঞ্জের, অপরজন রংপুরের বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩ জন। এর আগে আইডিসিআর জানিয়েছিলো, বাসায় থেকে সুস্থ হওয়াদের তালিকা তারা তৈরি করছে। আর সেই তালিকা অনুসারেই মোট সুস্থদের তালিকা প্রদান করা হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন