
নিউজ ডেস্কঃ দেশে এ পর্যন্ত ৮৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন। সারাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী বেশি শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। ২ মে, শনিবার আইডিসিআরের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা শহরেই ৪৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর ঢাকার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন রাজারবাগে। এ এলাকায় এখন পর্যন্ত ১৬৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর পরেই আছে কাকরাইল, এ এলাকায় শনাক্তের সংখ্যা ১৫০ জন। এ দুটি এলাকায় দ্রুত বাড়ছে শনাক্তের সংখ্যা।
আইডিসিআরের তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল কাকরাইলে শনাক্তের সংখ্যা ছিলো ৪৪ জন। ছয় দিনে (২ মে) তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। অন্য দিকে ২৭ এপ্রিল রাজারবাগে শনাক্তের সংখ্যা ছিলো ১১০ জন। ছয় দিনে (২ মে) তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জন। ছয় দিনের পরিসংখ্যানে দেখা যায়, ২৭ এপ্রিল কাকরাইলে শনাক্তের সংখ্যা ছিলো ৪৪ জন। ২৮ এপ্রিল– ৪৭ জন, ২৯ এপ্রিল– ৭৪ জন, ৩০ এপ্রিল- ১৩৫ জন, ১ মে- ১৩৭ জন, ২ মে- ১৫০ জন। অন্য দিকে ২৭ এপ্রিল রাজারবাগে শনাক্তের সংখ্যা ছিলো ১১০ জন। ২৮ এপ্রিল– ১১৯ জন, ২৯ এপ্রিল– ১৩০ জন, ৩০ এপ্রিল- ১৩৮ জন, ১ মে- ১৫০ জন, ২ মে- ১৬৫ জন।
এছাড়া আজ ২ মে পর্যন্ত ঢাকা শহরে যেসব এলাকায় ৩০ এর উপরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে তা হলো বাবুবাজার-৩৫, বাড্ডা-৪১, বংশাল-৫৮, বাসাবো-৩৪, চানখারপোল-৩১, চকবাজার-৩২, ধানমন্ডি-৩৮, গেন্ডারিয়া-৪৮, গুলশান-৩২, হাজারিবাগ-৩৮, যাত্রাবাড়ি-১০১, জুরাইন-৩২, কাকরাইল-১৫০, খিলগাঁও-৩৯, লালবাগ-৭৮, মালিবাগ-৬২, মিরপুর (১)-৩২, মিরপুর (২)-৩২, মিরপুর (১৪)-৩৭, মিটফোর্ড-৩৮, মগবাজার-৪৩, মহাখালী-৭১, মোহাম্মদপুর-৮১, মুগদা-৮০, রাজারবাগ-১৬৫, শাহবাগ-৫১, স্বামীবাগ-৩৬, তেজগাঁও-৫৫, উত্তরা-৬৩, ওয়ারিতে ৪২ জন শনাক্ত হরা হয়েছে।