News71.com
 Bangladesh
 03 May 20, 10:58 AM
 318           
 0
 03 May 20, 10:58 AM

ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক কাজল বেনাপোলে সীমান্ত থেকে আটক॥

ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক কাজল বেনাপোলে সীমান্ত থেকে আটক॥

নিউজ ডেস্কঃ অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ঢাকা থেকে নিখোঁজ দৈনিক পক্ষকাল-এর সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্টথানায় আনা হয়েছে।শনিবার (০২ মে) দিনগত গভীর রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয় তিনি নিখোঁজ হওয়ার পর।বেনাপোলের রঘুনাতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন দেশে ঢুকছেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেয়।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন