News71.com
 Bangladesh
 02 May 20, 10:48 PM
 341           
 0
 02 May 20, 10:48 PM

পুলিশের তল্লাশি শিথিল থাকায় ঢাকার প্রবেশপথে মানুষের ঢল॥

পুলিশের তল্লাশি শিথিল থাকায় ঢাকার প্রবেশপথে মানুষের ঢল॥

নিউজ ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবে দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকলেও ভেঙে ভেঙে ভিন্ন যানবাহনে করে রাজধানীতে ফিরছে দেশের নানা প্রান্তের মানুষ। প্রবেশ পথগুলোতে পুলিশের তল্লাশি কিছুটা শিথিল থাকায় সহজেই ঢাকায় প্রবেশ করছে মানুষ। করোনা ভাইরাস রোধে ২৬ মার্চ থেকে সবধরনের গণপরিবহন বন্ধ করে সরকার। সরকারি অফিস না খুললেও গার্মেন্টস ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান খোলায় গত কয়েকদিন ধরেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

শনিবার রাজধানীর গাবতলী, আব্দুল্লাহপুর ও চিটাগং রোড ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীতে প্রবেশ করছে মানুষ। প্রবেশ পথের তল্লাশি চৌকিতেও পুলিশের তৎপরতা কম। কেউ মোটরসাইকেল, কেউবা লেগুনা-সিএনজিতেও করে অনায়াসে রাজধানীতে প্রবেশ করছে। রাজধানীর প্রবেশ পথে আসার আগেই লোকজনকে নামিয়ে দেয় ট্রাক, মিনি ট্রাক ও লেগুনাগুলো। সেখান থেকে পিকআপ ও সিএনজি অটোরিকশায় করে রাজধানীতে প্রবেশ করছেন তারা। পোশাক কারখানার শ্রমিকসহ নানা কাজে এসব লোকজন ঢাকায় আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন