News71.com
 Bangladesh
 02 May 20, 10:32 PM
 218           
 0
 02 May 20, 10:32 PM

ঢাকা মুখি যাত্রীদের ঢল॥ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বেড়েছে যাত্রীর চাপ

ঢাকা মুখি যাত্রীদের ঢল॥ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বেড়েছে যাত্রীর চাপ

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বেড়েছে যাত্রীর চাপ। জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটতে হচ্ছে বলে জানালেন বেশিরভাগই। ঘাট কর্তৃপক্ষ বলছে, আতঙ্ক নিয়েই কাজ করছেন তারা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে চাকরি হারানোর ভয়। আর তাই ঢাকা অভিমুখে ছুটছেন মানুষ।ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যাত্রী পারাপারের চাপ বেড়েছে। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে চারগুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। যেহেতু ফেরির সংখ্যা কম তাই গাদাগাদি করেই উঠতে হচ্ছে, পরিবহনের জন্য দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। যাত্রীরা বলেন, আমাদের প্রতিষ্ঠান খুলে গেছে। তাই বাধ্যতামূলক যেতে হচ্ছে। আমরা না গেলে আমাদের বেতন তো দিবে না, চাকরি থেকে বের করে দিবে। এদিকে, ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হওয়ায় শঙ্কা নিয়ে কাজ করার কথা জানালেন ঘাটের ব্যবস্থাপক তারবির রহমান। তিনি বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন। তারপরেও আমরা মনোবল রেখে কাজ করছি। এ রুটে ১৭টি ফেরির মধ্যে ছোট-বড় ৪টি ফেরি চলাচল করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন