News71.com
 Bangladesh
 02 May 20, 10:31 PM
 145           
 0
 02 May 20, 10:31 PM

করোনামুক্ত হয়ে রাজধানীতে বাড়ি ফিরেছেন ৩২ জন॥

করোনামুক্ত হয়ে রাজধানীতে বাড়ি ফিরেছেন ৩২ জন॥

নিউজ ডেস্কঃ করোনামুক্তির পর রাজধানীর দুটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করতালি আর আগামী দিনের পরামর্শ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন তারা। সুস্থ হওয়ারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানালেও অনিয়মের অভিযোগ করলেন কয়েকজন রোগী ও তাদের স্বজনেরা। তবে কর্তৃপক্ষের দাবি, শতভাগ সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে রোগমুক্ত হওয়াদের অভিবাদন জানাচ্ছেন সেবা দেয়া যোদ্ধারা। তাদের সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারছেন করোনায় আক্রান্ত হওয়া এসব রোগী।করোনা জয়ের আনন্দ তাদের কণ্ঠে। করোনা থেকে সুস্থ হয়ে ফেরা একজন বলেন, আমি হাসপাতালে আসার সময় সবার থেকে বিদায় নিয়ে আসছি, মনে হয়েছিল পৃথিবীতে আর বোধ হয় থাকা হবে না। আরেকজন বলেন, এখানের চিকিৎসক, নার্সরা খুবই সাপোর্টিভ ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন