News71.com
 Bangladesh
 02 May 20, 07:52 PM
 355           
 0
 02 May 20, 07:52 PM

রেলওয়ের জন্য অত্যাধুনিক আরও ৫০টি লাগেজ ভ্যান আসছে॥ রেলমন্ত্রী

রেলওয়ের জন্য অত্যাধুনিক আরও ৫০টি লাগেজ ভ্যান আসছে॥ রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ সারাদেশে রেলওয়ের মাধ্যমে শাকসবজিসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরও ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসব লাগেজ ভ্যান শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এতে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। শনিবার (০২ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া অসহায় ৪২০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রেলমন্ত্রী।তিনি আরও বলেন, দেশে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়েছিল। কিন্তু করোনাভাইরাস এসে আমরা কিছুটা হোচট খেয়েছি। এ সংকট থেকে উত্তরণের জন্য একা একা খাবার খাবেন না। নিজের প্রতিবেশীর খোঁজ খবর নিন। যারা না খেয়ে আছে তাদের ব্যক্তি, সংগঠনের উদ্যোগে খাবার পৌঁছে দিন। সবাই মিলে এসব দায়িত্ব নিলে এ সংকট কেটে যাবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ পৌর প্রশাসক প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন