News71.com
 Bangladesh
 02 May 20, 07:30 PM
 231           
 0
 02 May 20, 07:30 PM

করোনায় মোকাবেলায় কর্মরত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডাবর॥

করোনায় মোকাবেলায় কর্মরত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডাবর॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাওয়া প্রথম সারির সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছে খাদ্যপণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাবর। এক বিজ্ঞপ্তিতে তারা এই শ্রদ্ধার কথা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শ্রদ্ধার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ২৪ এপ্রিল থেকে ঢাকার রাস্তায় কর্মরত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার ও গ্লুকোজ উপহার দিয়ে আসছে। এটি তাদের এই উদ্যোগের প্রথম ধাপ। এই ধাপে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনকে উপহার দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'একসাথে লড়ব, করোনাভাইরাস রুখব' স্লোগানে ডাবরের গাড়ীতে করে এসব উপহার দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি আরও বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে। ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় সমাজ ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে তারা। বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতে প্রথম সারিতে কাজ করে যাওয়া চিকিৎসক, নার্স, ডেলিভারিম্যান ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন