News71.com
 Bangladesh
 02 May 20, 12:59 PM
 433           
 0
 02 May 20, 12:59 PM

করোনা আক্রান্ত হয়ে পুলিশের আরো এক এসআইয়ের মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে পুলিশের আরো এক এসআইয়ের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ ২ মে (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫ পুলিশ সদস্যের প্রাণ কেড়েছে কোভিড-১৯ নামের ছোঁয়াছে ভাইরাসটি। সর্বশেষ মৃত্যুবরণকারী উপ-পরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএসপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টা ৫৩ মিনিটে মৃত্যুবরণ করেন সুলতানুল আরেফিন।

তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর ৩০ এপ্রিল থেকেই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। জানা গেছে, সুলতানুল আরেফিনের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য মৃত্যুবরণ করেছেন। অন্যরা পুলিশ সদস্যরা হলেন ওয়ারি ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এস আই নাজির উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন