News71.com
 Bangladesh
 02 May 20, 11:16 AM
 247           
 0
 02 May 20, 11:16 AM

নিলামে বিক্রি হল প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির সেই চশমা॥

নিলামে বিক্রি হল প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির সেই চশমা॥

নিউজ ডেস্কঃ প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে তোলার পর ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয়েছে। হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি চশমাটি কিনে নিয়েছেন বলে জানা গেছে। করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলা হয়েছিলো হুমায়ুন ফরীদির চশমাটি। বৃহস্পতিবার রাত ১২ টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরো অংশ নেন অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিম, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে। নিলামে ফরীদির চশমাটির ভিত্তি মূল্য ধরা হয় ১ লাখ টাকা। এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্যাট নিলামে বিক্রি হয় ২০ লাখ টাকায়। সংগীতশিল্পী তাহসানের লেখা একটি লিরিক ও অ্যালবাম বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন