News71.com
 Bangladesh
 01 May 20, 11:06 PM
 280           
 0
 01 May 20, 11:06 PM

সাংবাদিকদের স্যানিটাইজার-মাস্ক দিলেন জাপা চেয়ারম্যান॥

সাংবাদিকদের স্যানিটাইজার-মাস্ক দিলেন জাপা চেয়ারম্যান॥

নিউজ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র পক্ষ থেকে সংবাদমাধ্যম কর্মীদের জন্য দ্বিতীয় দফায় হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।শুক্রবার (০১ মে) সকাল থেকে দেশের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, জাতীয় পার্টি চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিভিন্ন গণমাধ্যমে গিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপহার সামগ্রী পৌঁছে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন