News71.com
 Bangladesh
 01 May 20, 10:54 PM
 261           
 0
 01 May 20, 10:54 PM

সাতক্ষিরায় স্ত্রীকে হত্যার পর ‘করোনায় মৃত্যু’ বলে মাটিচাপার চেষ্টা॥

সাতক্ষিরায় স্ত্রীকে হত্যার পর ‘করোনায় মৃত্যু’ বলে মাটিচাপার চেষ্টা॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার সীমান্ত গ্রাম লক্ষ্মীদাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি দাসপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় নিহতের স্বামী রিপন হোসেনকে আটক করেছে।নিহতের নাম মেহেনাজ পারভিন মুন্নি (১৯)। তিনি ওই গ্রামের রিপন হোসেনের স্ত্রী ও দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে।মুন্নির ভাই সুমন হোসেন জানান, তিন মাস আগে তার বোন মেহেনাজ পারভীর মুন্নির সঙ্গে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি দাসপাড়ার রিপনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় এক লাখ টাকার যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মুন্নির ওপর প্রায়ই নির্যাতন চালানো হতো।বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন তার শাশুড়িকে ফোন করে জানায় যে তার মেয়েকে না নিয়ে গেলে তাকে মেরে ফেলা হবে। ওই রাতে রিপন তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে তার ধারণা। এরপর তারা তার লাশ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রচার দিয়ে দ্রুত মাটি দেয়ার চেষ্টা চালায়।এ সময় স্থানীয় লোকজন দ্রুত এসে রিপনসহ তার পরিবারের সদস্যদের আটক করে একটি ঘরে আটকে রাখে। পরে কৌশলে ঘরের জানালা ভেঙে রিপনসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন