News71.com
 Bangladesh
 01 May 20, 07:13 PM
 178           
 0
 01 May 20, 07:13 PM

লন্ডনের উদ্দেশ্যে সিলেট ছাড়লেন আরও ১৪৪ ব্রিটিশ নাগরিক॥

লন্ডনের উদ্দেশ্যে সিলেট ছাড়লেন আরও ১৪৪ ব্রিটিশ নাগরিক॥

নিউজ ডেস্কঃ বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরও ১৪৪ ব্রিটিশ নাগরিককে নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।শুক্রবার (১ মে) বেলা ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন।তিনি জানান, আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে আরও কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন