News71.com
 Bangladesh
 30 Apr 20, 10:10 PM
 274           
 0
 30 Apr 20, 10:10 PM

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ১৬৪ বাংলাদেশি নাগরিক॥

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ১৬৪ বাংলাদেশি নাগরিক॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের উদ্যোগে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় পর্যায়ের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকালে চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৬৪ জন দেশে ফিরেছেন। এ সব যাত্রীরা চেন্নাই, ভেলোর ও বেঙ্গালুরুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা ও মুম্বাইস্থ বাংলাদেশ মিশনসমূহের ব্যবস্থাপনায় আগামী ১ ও ৩ মে কলকাতা থেকে ২ ও ৫ মে দিল্লি থেকে, ৩ মে মুম্বাই এবং ১ ও ২ মে চেন্নাই থেকে আটটি বিশেষ ফ্লাইটে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং অন্যান্য শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটগুলি পরিচালনা করছে। চিকিৎসাধীন রোগী ও বিশেষ পরিস্থিতিতে আটকে পড়াদের জন্য মানবিক কারণে এই উদ্যোগে ভারতীয় কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন