News71.com
 Bangladesh
 30 Apr 20, 10:10 PM
 309           
 0
 30 Apr 20, 10:10 PM

১০ মে থেকে শেয়ারবাজার চালু করতে চায় ডিএসই॥

১০ মে থেকে শেয়ারবাজার চালু করতে চায় ডিএসই॥

নিউজ ডেস্কঃ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আপত্তি না থাকলে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারের লেনদেন চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ ভার্চুয়াল সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সময়ের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাব বাড়লে এ সিদ্ধান্ত থেকে পিছিয়েও যেতে পারেন তারা।

ডিএসই লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নিলেও দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ বলেন, শেয়ারবাজারের লেনদেন চালু করতে হলে সব ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা দিনে অন্তত চার ঘণ্টা খোলা থাকতে হবে। ব্যাংকিং চেক ও অনলাইন লেনদেন ক্লিয়ারিংয়ের জন্য ক্লিয়ারিং ডিপার্টমেন্ট পুরোপুরি কার্যকর থাকা অত্যাবশ্যক। তাছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার সাভিল্যান্স বিভাগও চালু থাকতে হবে। এসব শর্ত পূরণ হলে এবং ডিএসই লেনদেন চালুর সিদ্ধান্ত নিলে সিএসইও একই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন