
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ এর এই মহামারির সময়ে মানুষের মনোবল বাড়াতে আশা জাগানিয়া সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।সচিবালয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আশাই মানুষকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, আশাই মানুষকে জীবন সংগ্রামে টিকিয়ে রাখে। সেজন্যই আমি সেই সংবাদগুলো প্রকাশের অনুরোধ জানাব, যে সংবাদগুলো মানুষের মাঝে আশা জাগাবে; মানুষকে জানাবে যে, আগামীতে সব অন্ধকার কেটে গিয়ে সুদিন আসবে।তথ্যসচিব কামরুন নাহার, নোয়াব সভাপতি এ কে আজাদ ও অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারিক সুজাত, শাহ হোসেন ইমাম, নঈম নিজাম, আলতামাশ কবির মিশু ও সাইফুল আলম উপস্থিত ছিলেন।