News71.com
 Bangladesh
 30 Apr 20, 10:05 PM
 145           
 0
 30 Apr 20, 10:05 PM

সুইডেনের পর ডাচ ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক ক্রয়াদেশ বাতিল করবে না বলে ঘোষনা॥

সুইডেনের পর ডাচ ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক ক্রয়াদেশ বাতিল করবে না বলে ঘোষনা॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করবে না বলে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগ্রিড কাগ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের কাছে এ আশ্বাস দিয়ে বলেন, আরএমজি (তৈরি পোশাক) খাতের ব্যবসা বাণিজ্য যাতে ব্যাহত না হয় সেটি নিশ্চিত করবে ডাচ সরকার।করোনাভাইরাসের প্রভাব এবং এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করতে বুধবার মোমেনকে ফোন করেন কাগ। টেলিফোন বৈঠকে মোমেন বিভিন্ন ইউরোপীয় ব্র্যান্ড এবং ক্রেতাদের আদেশ বাতিল করার বিষয়টি উত্থাপন করে বলেন, ৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারের অর্ডার ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রেতারা বাতিল বা স্থগিত করেছেন, যার ফলে ১ হাজার ১৫০টি কারখানা এবং ২০ লাখেরও বেশি শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির ক্রেতারা এবং ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশের আরএমজি কারখানাগুলোর সাথে তাদের চুক্তি বা কোনো অর্ডার বাতিল না করে তা নিশ্চিত করার জন্য নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন