News71.com
 Bangladesh
 30 Apr 20, 10:04 PM
 141           
 0
 30 Apr 20, 10:04 PM

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা বাজেট সহায়তা দেবে ইইউ॥

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা বাজেট সহায়তা দেবে ইইউ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সংস্কার কার্যক্রমে অনুদান হিসেবে ২৩০ কোটি টাকার বাজেট সহায়তা দিতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।দারিদ্র্য ও চরম অসমতা দূরীকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানানোর জন্য এই অনুদান দেয়া হচ্ছে।জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাস্তবায়নে বাজেট সহায়তা দেয়ার জন্য গত বছর বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি চুক্তি সই হয়।এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক গণমাধ্যমকে বলেন, সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে জাতীয় সামাজিক সুরক্ষা প্রক্রিয়া বাড়ানোর জন্য ইইউ সহযোগিতা করতে তৈরি আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন