News71.com
 Bangladesh
 30 Apr 20, 06:16 PM
 306           
 0
 30 Apr 20, 06:16 PM

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের কাছে ওয়ালটনের ভেন্টিলেটর হস্তান্তর॥

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের কাছে ওয়ালটনের ভেন্টিলেটর হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজন ভেন্টিলেটর বা অক্সিজেন সরবরাহকারী যন্ত্র। কিন্তু পৃথিবীজুড়ে এর ব্যাপক স্বল্পতা। এ অবস্থায় মানবতার ডাকে সাড়া দিয়ে দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যেগ নেয় বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এরইমধ্যে ৩ মডেলের ভেন্টিলেটরের ফাংশনাল প্রোটোটাইপ তৈরি করেছে তারা। যা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আইসিটি বিভাগকে হস্তান্তর করেছে ওয়ালটন। বিশ্ব যখন করোনা নিয়ে আতঙ্কিত, তখন বাংলাদেশে ভেন্টিলেটর তৈরির খবর সবার মনে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

উল্লেখ্য, এর আগে দ্রুততম সময়ের মধ্যে মোল্ড তৈরি করে ফেস প্রোটেকটিভ শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন শুরু করে ওয়ালটন। খুব শিগগিরই এন্টি-ফগ প্রযুক্তির গগলস তৈরি করতে যাচ্ছে তারা। এছাড়া, পিএপিআর (পাওয়ার এয়ার পিউরিফায়ার রেসপিরেটর), ইউভি ডিসইনফেকট্যান্ট, রেসপিরেটরি মাস্ক ইত্যাদি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ওয়ালটন কারখানায় পূর্ণদ্যমে কাজ চলছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) সরকারের আইসিটি বিভাগকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভেন্টিলেটরগুলো হস্তান্তর করা হয়। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন এলআইসিটির সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বুয়েটের বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. তৌফিক হাসানসহ ওয়ালটন ও মেডট্রনিক্সের উর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন