
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরা সবাই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন ডেঙ্গু রোগী ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত একজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ২৯৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্ল্যেখ্য, গত বছর দেশে ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।