News71.com
 Bangladesh
 29 Apr 20, 10:16 PM
 140           
 0
 29 Apr 20, 10:16 PM

সরকারি ত্রাণ আত্মসাতের দায়ে কক্সবাজারের ইউপি চেয়ারম্যান বরখাস্ত॥

সরকারি ত্রাণ আত্মসাতের দায়ে কক্সবাজারের ইউপি চেয়ারম্যান বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।এ সংক্রান্ত জারি হওয়া প্রজ্ঞাপন বুধবার (২৯ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, কক্সবাজার জেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।এ ব্যাপারে পেকুয়া উপজেলার প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে পেকুয়া থানায় মামলাও দায়ের করেছে। এর প্রেক্ষিতে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে বুধবার ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মামলার বাদী পেকুয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হত দরিদ্রদের বিতরণের জন্য ১৫ টন চাল উত্তোলন করেছিলেন টৈটং ইউনিয়ন চেয়ারম্যান। কিন্তু তা বিতরণ না করে আত্মসাত করেছে। যার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে পেকুয়া থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন