News71.com
 Bangladesh
 29 Apr 20, 10:16 PM
 153           
 0
 29 Apr 20, 10:16 PM

আসন্ন ঈদে গ্রামের বাড়ি যাওয়া সম্পর্কে নিষেধাজ্ঞার দাবি॥

আসন্ন ঈদে গ্রামের বাড়ি যাওয়া সম্পর্কে নিষেধাজ্ঞার দাবি॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন ঈদে গ্রামের বাড়ি যাওয়ার নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।বুধবার (২৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান।বিবৃতিতে তিনি বলেন, প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে প্রতিবছর ঈদুল ফিতরে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহর থেকে সাড়ে তিন কোটির বেশি মানুষ গ্রামের বাড়ি যাতায়াত করে থাকে। দীর্ঘদিন ধরে এটি চলমান থাকায় বর্তমানে তা ঐতিহ্য হয়ে দাঁড়ানোর কারণে এইবারের লকডাউনেও ঈদের ছুটি কাটাতে শহরের লোকজন গ্রামের বাড়ি যাবে। এতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে।


তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে ইন্দোনেশিয়াসহ পৃথিবীর বহু দেশে ঈদে গ্রামের বাড়ি যাওয়ার নিষেধাজ্ঞা জারী করেছে। আমাদের দেশেও জরুরী ভিত্তিতে ঈদে বাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি স্থানীয় প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বাররা তাদের স্ব-স্ব এলাকায় নগর ফেরত কোন লোকজন যাতে গ্রামে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।একইসাথে ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী পরিবহনে ঈদে লোকজনের যাতায়াত বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন