News71.com
 Bangladesh
 29 Apr 20, 07:27 PM
 283           
 0
 29 Apr 20, 07:27 PM

পর্যাপ্ত সংরক্ষন ব্যবস্থা না থাকায় জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে ব্যর্থ হতে পারে’ বাংলাদেশ॥

পর্যাপ্ত সংরক্ষন ব্যবস্থা না থাকায় জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে ব্যর্থ হতে পারে’ বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে তেলের দাম গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। গত ২৩ এপ্রিল অপরিশোধিত তেল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছিল ২০ দশমিক ৪৯ ডলারে। কিন্তু অতিরিক্ত সংরক্ষণাগারের অভাবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের ‘সুযোগ নিতে বাংলাদেশ ব্যর্থ’ হতে পারে বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়। সরকারি সূত্র জানায়, দেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আন্তর্জাতিক বাজার থেকে কম দামে কিছু অতিরিক্ত পেট্রোলিয়াম জ্বালানি ক্রয় করতে যাওয়ার পদক্ষেপ নিয়েছে।

পদক্ষেপের অংশ হিসেবে, এটি নয়টি বেসরকারি কোম্পানির কাছে আমদানিকৃত জ্বালানি তেল সংরক্ষণের জন্য ভাড়ার ভিত্তিতে তাদের সংরক্ষণাগারের সুবিধাগুলো ব্যবহারে যোগাযোগ করেছিল। বর্তমানে ওই কোম্পানিগুলো তাদের সংরক্ষণাগারগুলো বিদ্যুৎকেন্দ্র বা শোধনাগার ব্যবসার জন্য ব্যবহার করছে। বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ মেহেদী হাসান জানান, মাত্র তিনটি কোম্পানি ইউনাইটেড গ্রুপ, সুপার পেট্রোকেমিক্যাল এবং সিনথেটিক রিগেন তাদের সংরক্ষণাগার ভাড়া দেওয়ার ব্যাপারে সরকারের দেওয়া প্রস্তাবে সাড়া দিয়েছে।

সরকারি সূত্র বলছে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সুযোগ নিয়ে বিপিসি কিছু তেল ক্রয় করে কিছু উপকূলীয় অঞ্চলে লাইটারেজে সংরক্ষণের চেষ্টা করছে। কিন্তু এর জন্য অনেক ব্যয় হওয়ায় বিপিসির জন্য তা খুব একটা ভালো কিছু হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন ডিজেল এবং ৩ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত তেল আমদানি করেছে বিপিসি। একই সময়ে গত বছরে ১ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন ডিজেল এবং ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন