News71.com
 Bangladesh
 29 Apr 20, 07:17 PM
 158           
 0
 29 Apr 20, 07:17 PM

করোনার এই মহাসংকটে দেশের মানুষ কৃষির দিকে তাকিয়ে আছে॥ কৃষিমন্ত্রী

করোনার এই মহাসংকটে দেশের মানুষ কৃষির দিকে তাকিয়ে আছে॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মহাসংকটের সময়ে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে কৃষির দিকে। খাদ্য যদি না থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। এই জন্য সবাই আমাকে বলে আমি কৃষি মন্ত্রী, আমার দিকে সবাই তাকিয়ে আছে। তোমাকে কিন্তু অনেক জবাব দিতে হবে।’ আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের ধান কাটার দুটি মেশিনের চাবি হস্তান্তর ও কৃষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ শেষে কৃষি মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির দেশ ছিল, দুর্ভিক্ষের দেশ ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোন ঘাটতি নেই।’

মন্ত্রী আরো বলেন, ‘করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর মানুষ আজকে আতঙ্কগ্রস্ত। প্রথমে এটি চীনে শুরু হলেও এখন পৃথিবীর সকল দেশেই করোনার সংক্রমণ রয়েছে। তার জন্য অনেক দেশে লকডাউন, শিল্প কারখানা বন্ধ, পরিবহন বন্ধ, দোকানপাট বন্ধ হয়েছে। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে একটা চরম স্থবিরতা নেমে এসেছে। এই অর্থনীতির মাঝে বিশেষ করে কৃষি উৎপাদন কমে যাবে। ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা ইতিমধ্যে বলেছে অনেক দেশে দুর্ভিক্ষ হতে পারে। তাই আমাদের হাওরের এলাকায় এই সময়ে ধান কাটা খুবই গুরুত্বপূর্ণ।’ মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান ফসল ধান, কিন্তু এই বোরো ধানটা খুবই ঝুঁকিপূর্ণ। অনেক বছর দেখেছি প্রবল বৃষ্টিপাতের ফলে এখানে আগাম বন্যা হয়, বন্যা হয়ে পুরো হাওর এলাকার ধান নষ্ট হয়ে যায়। মন্ত্রী বলেন এ বছর ন্যায্য মূল্য দিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। এই ধান কেনাবেচা নিয়ে কোন অনিয়ম হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন