News71.com
 Bangladesh
 29 Apr 20, 06:14 PM
 258           
 0
 29 Apr 20, 06:14 PM

কাজ না করা শ্রমিকদের বেতন-ভাতার ৬০ শতাংশ পরিশোধ করা হবে॥ প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

কাজ না করা শ্রমিকদের বেতন-ভাতার ৬০ শতাংশ পরিশোধ করা হবে॥ প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

নিউজ ডেস্কঃ যেসব পোশাক শ্রমিক এপ্রিল মাসে কাজ করেছেন তাদের শতভাগ ও করোনার কারণে যারা কাজে যোগ দিতে পারেনি তাদের মোট বেতন ভাতার ৬০ ভাগ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে শ্রম ভবনে বিভিন্ন বৈঠক শেষে এসব কথা জানান তিনি।এছাড়া ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি। সচল কারখানাগুলো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের জোর কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে কারখানা চালু রাখা যাবে। কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।স্বাস্থ্যবিধির না মানার কোনো অভিযোগ আসেনি, আসলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাক শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে পোশাক খাতের বন্ধ থাকা কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ ভাগ পাবে। আর যেসব কারখানায় যে কয়দিন কাজ হয়েছে, সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের পুরো অর্থ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন