News71.com
 Bangladesh
 29 Apr 20, 12:11 PM
 295           
 0
 29 Apr 20, 12:11 PM

ঋন খেলাপি না করার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি বিএবির॥

ঋন খেলাপি না করার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি বিএবির॥

নিউজ ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি থেকে আগামী ৩০ জুন পর্যন্ত কেউ ঋণের টাকা না দিলেও তাকে নতুন করে খেলাপি করতে পারবে না ব্যাংকগুলো। এই সময়সীমা বাড়িয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যার নজরুল ইসলাম মজুমদার। সময় আসলে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিএবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ে গতকাল অনুষ্ঠিত এক ভাচুয়াল বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সরকার ঘোষিত ৯৮ হাজার ৬১৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এবং বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার প্রশংসা করেন বিএবি ও এবিবির চেয়ারম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন