News71.com
 Bangladesh
 29 Apr 20, 11:43 AM
 146           
 0
 29 Apr 20, 11:43 AM

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ২৬ কোটি টাকার দুধ,ডিম ও মুরগি বিক্রি॥

প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ২৬ কোটি টাকার দুধ,ডিম ও মুরগি বিক্রি॥

নিউজ ডেস্কঃ করোনা সংকটে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গত ২৭ এপ্রিল একদিনে দেশের ৮টি বিভাগে খামারিদের উৎপাদিত ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪ শত ৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রয় হয়েছে। মঙ্গলবার মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২৪ লাখ ১০ হাজার ৮ শ’ ৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২ শ’ ৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬ শ’ ৬২টি পোল্ট্রি মুরগি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন