News71.com
 Bangladesh
 29 Apr 20, 11:06 AM
 250           
 0
 29 Apr 20, 11:06 AM

ফোনে চিকিৎসা সেবা দিচ্ছে ‘সম্প্রীতি বাংলাদেশ’॥

ফোনে চিকিৎসা সেবা দিচ্ছে ‘সম্প্রীতি বাংলাদেশ’॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ রোগীদের জন্য ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ ও সেবা নেওয়ার ব্যবস্থা করেছে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’।মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন-আল মাহতাব স্বপ্নীল সোমবার এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের দিনগুলোতে সাধারণ ছুটির মধ্যে জনগণের সুবিধার্থে ঘরে থেকে সাধারণ মানুষকে ফোনের মাধ্যমে সেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।৮৭ জন চিকিৎসকের একটি নেল তৈরি করে সময় ও দিন অনুযায়ী সেবা দেওয়ার বিষয়েও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন